আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর বউ মেলা এলাকার পার্শ্বের ড্রেনের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ৪০ বছর বয়স্ক ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর বউ মেলা এলাকা সংলগ্ন ড্রেনের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মৃত ব্যক্তিকে এলাকার কেউই চিনতে কিংবা তার পরিচয় বলতে পারছেন না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে। স্থানীয়রা কেউই তাকে চিনতে বা তার পরিচয় বলতে পারছেন না। ব্যক্তিটি এলাকার না হওয়ায় এই মুহুর্তে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ব্যক্তিটি মাদকাসক্ত থাকতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং থানায় একটি অস্বাভাবিক মৃতু্যর মামলা রম্নজু করা হবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার
জুলাই ৮, ২০২৪


































