মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনব্যাপী নানা কর্মস‚চিতে মেধাবী ছাএ-ছাএীদের বৃত্তির চেক ও প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও ক্রিয়া সামগ্রী বিতরণের আলোচনা সভায় তিনি বক্তব্য বলেন দেশে আইনের শাসন এবং স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়াই পোঁছাতে চাই । সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সবাই এক সঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন সহজ হবে বলে উলেখ করেন সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি।
পরিবেশ সুরক্ষা, সবুজ বাংলাদেশ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মস‚চির আওতায় সারাদেশে শিমুল ও মসলিন তুলা এবং ট্রি কটন চারা বিতরন হয়েছে।
সেই লক্ষ্যে শনিবার (১৮জুলাই) সকাল ১০টায় বিরামপুর উপজেলা চত্বরে তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন।
এ সময় ১০০ জন কৃষকের হাতে তুলা ফসলে প্রণোদনা কর্র্মসচির আওতায় হাইব্রিড তুলা বীজ, ৩০০টি শিমুল ও মসলিন চারা,সার,কীটনাশক ও পিজিআর বিনাম‚ল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ঠাকুরগাঁও সেলিনা আকতার,ডিডি সিডিবি রংপুর কৃষিবিদ জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আতাউদ্দীন আল আজাদ,জিনিং কর্মকর্তা দিনাজপুর আবু জুয়েল, সহ অন্যান্যরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে মেধাবী ছাএ-ছাএীদের মাঝে বৃত্তির চেক ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়।
অপর দিকে বেলা ১১ টায় মন্ত্রী অধ্যাপক ডা: আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি বিরামপুর মহিলা ডিগ্রী কলেজে শিক্ষা প্রকৌশলী দপ্তরের আওতায় একটি আধুনিক মানের ভবনের ভিত্তি প্রস্তর করেন। এছাড়াও উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুরি থেকে কুর্শাখালি পর্যন্ত নবনির্মিত সড়কের কাজের উদ্বোধন করেন।
আমন্ত্রণ/এজি
আইনের শাসন এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়াই পোঁছাতে চাই –মন্ত্রী এ জেড এম ডা: জাহিদ হোসেন এমপি
জুলাই ১৯, ২০২৬
































