আমন্ত্রণ ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে আজ সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত পাঁচজনই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আমন্ত্রণ/এজি
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু
জুলাই ৮, ২০২৪
































