মো. ফারুক হোসেন, হিলি :
গাছ লাগান পরিবেশ বাঁচান- শীর্ষক স্স্নোগানকে সামনে রেখে আজ সোমবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাকিমপুর বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে হিলি থেকে বৈগ্রাম গ্রামীণ সড়কে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
এ সময় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পৌর সভার ১নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মানিক মিয়া, দৈনিক আমাদের সময় এর হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, হিলিবার্তার স্টাফ রিপোর্টার মোস্তাকিন হোসেন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফিরোজ হোসেন, সহ-সভাপতি মুনিরা আক্তার, সাধারণ সম্পাদক মোছা. খাদিজা ইয়াসমিন,কোষাধ্যক্ষ সুমি আক্তার,সাবেক সাধারণ সম্পাদক নাসিম ও সদস্য সাজিদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। ওই সড়কের দু’পার্শ্বে আম ও কাঠাল গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন বলেন, বসুন্ধরা শুভ সংঘ বৃক্ষ রোপণের মহতি উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পৃথিবী ভরে উঠুক বর্ণিল সবুজ সাজে। বসুন্ধরা শুভ সংঘের জন্য শুভ কামনা রইলো। বসুন্ধরা শুভ সংঘ শুধু বৃক্ষরোপন নয়, অনেক মহতি কাজের সাথে জড়িত। এলাকার দুই জন মেধাবী সন্তানকে লেখাপাড়ার সব খরচ চালিয়ে যাচ্ছেন এই বসুন্ধরা শুভ সংঘ। তাদের মধ্য একজন ঢাকা মেডিকেল পড়ছেন আর একজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়া লেখা করছেন। বসুন্ধরা শুভ সংঘের মহতি কাজের কথা বলে শেষ করা যাবে না। অসহায় শিক্ষার্থীদের লেখাপাড়ার খরচসহ শিক্ষার জন্য বিভিন্ন জেলা ও উপজেলায় স্কুল তৈরি করেছে। আগামীতেও এই মহতি প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
আমন্ত্রণ/এজি
হাকিমপুরের হিলিতে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জুলাই ৮, ২০২৪


































