বিরামপুর প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাকে নাশকতা মামলায় বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দেকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাক আদালতে সোপর্দ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, চলমান কোটা আন্দোলনে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাশকতা করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুনির্দিষ্টি অভিযোগের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
আমন্ত্রণ/এজি


































