আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী কয়া বাজারে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কিছু অসাধু দোকানদার বেশি লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করে আসছে। এসব অসাধু ব্যবসায়ী ভোক্তাদের নিকট থেকে পন্যের দাম অতিরিক্ত নেওয়া ও ক্ষতিকর যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
দাপ্তরিক কাজের মধ্যেই মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ কয়া বাজারে জালাল উদ্দিনের দোকানে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২২’হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।একই দিন রামভদ্রপুর চেঁচড়া বাজার এবং পৌর শহরে জ্বালানি তেলের দোকানেও অর্থদণ্ড করা হয়। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসম্মুখে অবৈধ যৌন উত্তেজক সিরাপ গুলো ধ্বংস করা হয়। পরে অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান বন্ধ ও সবধরনের অপরাধ দমনে জনসচেতনতামূলক মতবিনিময় সভাও করেন ইউএনও মহদোয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে ইউএনও মহদোয় বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের অবৈধ পণ্য ক্রয় বিক্রয় না করা ও সঠিক দামে ক্রয় বিক্রয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।
আমন্ত্রণ/এজি

































