গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর) প্রতিবেদক :
সারাদেশের মতো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতেও এসএসসি দাখিল ও কারিগরি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা চলবে বেলা ১ টা পর্যন্ত। এবছর হিলিতে ১হাজার ১৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। তিনি জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে
এপ্রিল ২১, ২০২৬


































