মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তােলন করে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকালে স্থানীয় পাবলিক মাঠে পৌর বিএনপি বনাম অঙ্গ সংগঠনের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, সাংগঠনিক সম্পাদক সােহেল রানা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পলাশ, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সৈকত, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর তাঁতি দলের সভাপতি বিষে প্রাং,বিএনপিনেতা আব্দুল মান্নান, বেলাল হোসেন প্রমুখ।সন্ধ্যায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি
সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
জানুয়ারি ১৯, ২০২৫


































