মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় এর আয়োজনে শনিবার (১ ফেব্রæয়ারি) সকাল ৯ টায় “জুলাই স্মৃতি আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত “জুলাই স্মৃতি আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি এডভোকেট আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান (ভুট্টো)।
অনুষ্ঠানে আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, প্রভাষক মো. মেহেরাব আলী, রূপা রানী দাস, মহাদেব শর্মা, সাজ্জাদুল ইসলাম, শহিদুল্লাহ, মীর আসাদ আলী, জুয়েল রহমান, জুলাইখা গুলশান আরা সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
“জুলাই স্মৃতি আন্ত: ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্ণিংবডির সভাপতি এডভোকেট আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান (ভুট্টো) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
আমন্ত্রণ/এসিজি


































