মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী।
এ সময় এলজিইডি,র নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উক্ত মেলায় জেলার পাঁচ উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে বিজ্ঞান মেলার উদ্বোধন
জানুয়ারি ১৯, ২০২৫


































