রিমন আহম্মেদ, সোনাতলা (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কেমএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন -শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা গত ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের আখের গুছিয়েছে। ওই পরিবারের এক সদস্য টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মন্ত্রী ছিলেন। দুর্নীতির অভিযোগে তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। তাই এই শেখ পরিবার এখন শুধু বাংলাদেশি চোর নয়, তারা এখন আন্তর্জাতিক চোর।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি অফিসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির উপরোক্ত কথাগুলো বলেন।
সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলার সঞ্চালিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কৃষকদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আহসান হাবীব রাজা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
শেখ মুজিবুর রহমানের পরিবার এখন আন্তর্জাতিক চোর
জানুয়ারি ১৯, ২০২৫


































