গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন উপকারভোগীর মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেস এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, মুক্তি মাহফুজসহ অনেকেই।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে ৬৫ জন অসহায় ও প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
নভেম্বর ৬, ২০২৬






























