আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) ও মো. মাহাদি হাসান (২০)।
মামলার এজাহারে বলা হয়, গত ৯ আগস্ট রাতে পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেন। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
নভেম্বর ৪, ২০২৬
































