জিন্নাত হোসেন, দিনাজপুর :
সরকারি কর্মচারীদের রাজনীতির প্রভাব মুক্ত থাকতে হবে উল্লেখ করে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রত্যেক সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে ও আচরণে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সরকারি কর্মচারীরা নির্দিষ্ট কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুগত্য প্রকাশ করা যাবে না। নিজেদের রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। নিরপেক্ষতার সঙ্গে প্রভাব মুক্তভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জানে আলম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর মো. সাহেল আহম্মেদ, সহকারী কমিশনার মোছা. শারমিন বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন রানা, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. নবিউল ইসলাম, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মো. আফজাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোবারক আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































