বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনাসভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব প্রবীণ সাংবাদিক রতন কুমার রায়। সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং সিনিয়র সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটিতে আব্দুর রউফ রুবেলকে সভাপতি (দৈনিক ভোরের দর্পণ), পবন কুমার রায়কে সাধারণ সম্পাদক (দৈনিক ভোরের কাগজ) নির্বাচিহত করে ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৭সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি (দৈনিক জয়যুগান্তর), সহ-সভাপতি বজলুর রহমান (দৈনিক বগুড়া), সাজু মিয়া (এশিয়ান টিভি), নুরুল আমিন তালুকদার (দৈনিক করতোয়া), খালিদ হাসান (আজকের পত্রিকা), সোহেল আক্তার মিঠু (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (দৈনিক আজকের জনবানী), ফারুক হোসাইন (দৈনিক সংগ্রাম), কনক দেব (প্রতিদিনের সংবাদ), মো. কামরুজ্জামান (মাই টিভি), জিএম মিজান (বাংলাদেশ জার্নাল), মিজানুর রহমান (দ্য কান্ট্রি টুডে), মোহাম্মাদ আলী (দৈনিক আমার সংবাদ), সোহেল রানা মিন্টু (দৈনিক উত্তরের দর্পণ), সাহাব উদ্দিন শিবলী (দৈনিক আমার সুন্দর দেশ), দপ্তর সম্পাদক সোহাগ আলী (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), কোষাধ্যক্ষ জাবিউর আলম হিমু (দৈনিক উত্তর কোণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর), তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরনবী রহমান (দৈনিক ভোরের চেতনা), শিক্ষা বিষষক সম্পাদক শাজাহান আলী (বৈশাখী নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (দৈনিক আমার সোনার দেশ), ক্রীড়া সম্পাদক শেখর চন্দ্র সরকার (দৈনিক সংবাদ), যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক খবরপত্র) ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান তৌহিদ (প্রতিদিনের কাগজ)।
এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন এমদাদুল হক (সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর), বিজয় গুপ্ত (দৈনিক চাঁদনী বাজার), সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা), ইমরানুল হক (দৈনিক মুক্ত সকাল), গোলজার রহমান (দৈনিক মুক্ত খবর), রাইসুল ইসলাম (দৈনিক জবাবদিহি), মিনহাজ আলী (দৈনিক মানবকণ্ঠ), ওয়াসীম আকন্দ (ঢাকা টাইসম্), জাহেদুল ইসলাম (দৈনিক নতুন দিন), মাসুদ রানা (দৈনিক জাতীয় অর্থনীতি), বাকী বিল্লাহ (দৈনিক মুক্তবার্তা), শফিউল আলম ডিউ (দৈনিক খোলা কাগজ), উৎপল কুমার মোহন্ত (দৈনিক আকাশ জমিন) ও জহুরুল ইসলাম সৈকত (দৈনিক প্রভাতের আলো)।
আমন্ত্রণ/এসিজি


































