মো. রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ :
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে যুবদল। উপজেলা স্মৃতিসৌধ থেকে এক বিক্ষোভ র্যালী বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আতিকুর ইসলাম রাজা, উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউদদৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল প্রমুখ বক্তব্য দেন।
আমন্ত্রণ/এসিজি


































