প্লাবন শুভ :
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধাজন শিক্ষক শান্তি গোপাল গুহ শান্তি স্যার নামেই যার পরিচিতি দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার পর বৃস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার মধ্য গৌরীপাড়াস্থ নিজ বাড়ীতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। (দ্বিব্যান লোকান স্ব গচ্ছা তু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাঙ্খি ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পরলোক গমনকারি শিক্ষক শান্তি গোপাল গুহ শান্তি স্যারের মরদেহ তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।এরপর ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এদিকে শিক্ষক শান্তি গোপাল গুহ শান্তি স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমন্ত্রণ সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, জ্যেষ্ঠ সদস্য চন্দ্রনাথ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমন্ত্রণ এর বার্তা সম্পাদক প্লাবন শুভসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও ব্যক্তিবিশেষ।
আমন্ত্রণ/এসিজি


































