আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে বর্জ্য ফেলার স্থান (ডাম্পিং প্লেস) ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এডিপি’র অর্থায়নে ৯ লাখ টাকা ব্যয়ে ১৪৭ মিটার দৈর্ঘ্যের এ সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।
আজ রোববার সকাল ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজিদি হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, ঠিকাদার মোশারফ হোসেন এবং শ্রমিকদল নেতা খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে ডাম্পিং প্লেসটি সুরক্ষিত হবে এবং পরিবেশ দূষণরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করা হয়।
আমন্ত্রণ/এজি


































