মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড়স্থ সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে অযৌক্তিকভাবে ভারতের আইএসপি দিয়ে এনইআইআর চালু, ৫৬জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার এবং নিরস্ত্র ব্যবসায়ী ও তাদের পরিবারের ওপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী শহরের লিলি মোড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক জনি, সমিতির সদস্য মো. ফয়জার আলী, মো. আরজু, মো. কবির, সোহেল, বাপ্পী, সাজ্জাদ, মিম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এসব কর্মকাণ্ডকে অযৌক্তিক ও ব্যবসায়ীদের জন্য চরম হয়রানিমূলক আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তি এবং দমন-পীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তারা বলেন, মোবাইল ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করে আসলেও সাম্প্রতিক এসব ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লুৎফর নেছা মোবাইল মার্কেট সমিতির আরশাদ আলী ডিউক, মিন্টু দাসসহ দিনাজপুরের বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে মানববন্ধন
জানুয়ারি ১৫, ২০২৬


































