বেনাপোল (যশোর) সংবাদদাতা :
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গত রোববার সকালে বেনাপোলের শিবনাথপুর বারপোতা গ্রামের কলেজ পড়ুয়া একটি মেয়েকে কদমতলা এলাকা থেকে কৌশলে অপহরণ করে কাগজপুকুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু (২১) ও আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন (৩৭) সহ কয়েকজন যুবক। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই রাতে থানায় একটি নিয়মিত মামলা করেন।
এ ঘটনায় পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১৩ নভেম্বর) বিকালে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে বাবু ও বিল্লালকেও গ্রেপ্তার করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বেনাপোলে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, দুইজন গ্রেপ্তর
নভেম্বর ১৪, ২০২৪
































