ইসলাম রফিক, বগুড়া :
বগুড়া জীবনানন্দ পরিষদের মাসিক সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি বিশ্বজিৎ দাশ। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি সম্পাদক ইসলাম রফিক।
সংগঠনের সাধারণ সম্পাদক অনন্য রাসেল এর সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আলোচনা করেন বখতিয়ার হোসাইন, মোঃ শাহ আলম, সালমান ওদুদ, এ্যাড. তৌহিদুর রহমান ও এ্যাড. লুৎফর রহমান।
কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন মাহাবুব টুটুল, পারভীন নাহার, বেলাল সরকার, শাকিবুল শাকিল, সাহানা আক্তার, সম্পা রাণী মোহন্ত, মনিরুজ্জামান জুয়েল, বাণী রাণী পাল, মাহবুব এ ইলাহী মিঠু ও হাবীবুল্লাহ জুয়েল। বক্তারা কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রণ/এজি
বগুড়া জীবনানন্দ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৯, ২০২৬






























