জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে বিশ^ হার্ট দিবস পালন করা হয়েছে।
“প্রতিটি হৃদস্পন্দনই জীবন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে সেমিনার ও সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ-এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা ও যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের রেজিস্টার ডা. মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।
অনুষ্ঠানে বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে শোভাযাত্রাসহ সেমিনার অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৯, ২০২৬






























