জয়পুরহাট সংবাদদাতা :
জয়পুরহাট সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার খনজনপুর-গতনশহর সড়কের আখক্ষেত থেকে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অটোরিকশা চালক দীলিপ চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে দীলিপ চন্দ্রকে হত্যার পর তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে খনজনপুর-গতনশহর সড়কের আখক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































