আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন এএসএম শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণের জন্য পৌরসভায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব সজল, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর মুরাদ হোসেন সরকার, আশরাফ পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, এএসএম শাহাদাত হোসেন বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়ন শেষে ৪০তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি ফুলবাড়ীতে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং এক পুত্র সন্তানের জনক। তাঁর স্থায়ী নিবাস ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরএলাকার বশিরপাড়া গ্রামে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এএসএম শাহাদাত হোসেন
সেপ্টেম্বর ২৮, ২০২৬






























