আমন্ত্রণ প্রতিবেদক :
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের (১৬-১৮আগস্ট) উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পৌরশহওে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহিদ, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোখলেছুর রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা প্রমুখ।
এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে ২৫কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
আগস্ট ১৬, ২০২৬
































