মোরশেদ উল আলম, দৈনিক আমন্ত্রণ, চিরিরবন্দর প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধভাবে আইসক্রীম তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে অবৈধভাবে গড়ে ওঠা জনৈক শামীম হোসেনের অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম শরীফুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করেন। এসময় থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, স্যানেটারী ইন্সপেক্টর মনজিল হোসেন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে আইস ক্রিম ফ্যাক্টরীতে অভিযান, জরিমানা
এপ্রিল ১৭, ২০২৪































