মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষক মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ও ভাতিজীকে কোচিং সেন্টারে ডেকে নিয়ে ধর্ষণ মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) সকাল ৯ টায় প্রগ্রেস টিউটোরিয়াল হোম সেন্টার নামক কোচিং-এ ঘটনাটি ঘটেছে।
গ্রেপ্তারকৃত শিক্ষক খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয় শাখার ধর্ম শিক্ষক, প্রগ্রেস টিউটরিয়াল হোম কোচিং সেন্টার শিক্ষক এবং ধর্ষিতার ফুপা আব্দুল ওয়াজেদ আলী (৩৫)।
ভিক্টিম ছাত্রী বলেন, আমাদের কোচিং বিকেল ২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত পড়ানোর নিয়ম। কিন্ত সোমবার সকাল সাড়ে ৯ টার সময় শিক্ষক ফুপা ওয়াজেদ আলী কোচিং এ আসতে বলে। ঐ সময় গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তাৎক্ষণিক ঘটনাটি বন্ধু-বান্ধবীদের জানান এবং ঢাকায় অবস্থানরনত বাবা ও মা কে ফোনে জানান।পরে পুলিশ তাকে আটক করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আইনি পক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ওয়াজেদ আলীকে দায়েরকৃত ধর্ষণ মামলায় দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার
আগস্ট ২৭, ২০২৪


































