শাহরিয়ার সুমন, দিনাজপুর :
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে ট্রাক টার্মিনাল শ্রমিক জনতার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্টানে দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল কোরআন দাখিল মাদ্রাসার পিন্সিপাল আবুল কাশেম সরকার দিনাজপুরী।
আমন্ত্রণ/এসিজি
































