বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাকিরুল আলম শাকিল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। শাকিল বেতগাড়ী (বটতলা) এলাকার মহসিন আলীর ছেলে।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত হন।এছাড়া শাকিলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অক্টোবর ২, ২০২৫


































