আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
বিরলের ধর্মপুর ইউনিয়নের গোছহাটা সরকারী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগাম অফিসার গোলাম সাকলায়েন।
অন্যান্যদের মধ্যে ভিডিসি সমন্বয়ক ভিডিসি সভাপতি আইয়ুব আলী, বামনগাঁও ভিডিসি সভাপতি মনমর্থ্য সরকার, গোছহাটা ভিডিসি সভাপতি মজরাম সরকার, গোবিন্দপুর গ্রামের ভিডিসি সভাপতি প্রভাত সরকার, ধর্মপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ম্যানেজার দুলাল চন্দ্র সরকার, ০৮ নং ধর্মপুর ইউপি ১,২,৩ নং ওয়ার্ডের সদস্যা ফুলন রানী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে ৮০ জন কৃষক-কৃষানী মাঠ দিবস অনুষ্ঠানে অনুপুষ্টি জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ উৎপাদন বিষয়ে নানাবিধ আলোচনা শ্রবণ করেন।
আমন্ত্রণ/এজি
বিরলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
জুন ৫, ২০২৬


































