আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরে রবিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬জন নির্বাচিত ইউপি সদস্য একযোগে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামীলীগ বা এর কোন অঙ্গ সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগ করে রাজনীতি হতে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জনসেবার জন্য ইতোপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে ৬জন ইউপি সদস্য পূর্বের কোন কর্মকান্ডের জন্য কেউ ব্যথিত হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন। বর্তমানে দলটির কোন কার্যক্রমের সাথে তারা জড়িত নেই এবং ভবিষ্যতেও কখনও জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন ইউপি সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার সকালে বিরল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রাকিব হাসান রনি, ৭ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, ২ নং ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৮ নং ওয়ার্ড সদস্য মোজাফ্ফর হোসেন, ৪-৫-৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এসময় কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে পদত্যাগ করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজেদের অনুভূতি এবং জনগণের প্রত্যাশা থেকে রাজনীতি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত বলে জানান ইউপি সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬জন ইউপি সদস্যের আওয়ামী লীগের থেকে পদত্যাগ
নভেম্বর ২১, ২০২৫
































