কাশী কুমার দাস, দিনাজপুর।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ২৬ ডিসেম্বর দিনাজপুর জেলায় অর্থনৈতিক শুমারি হবে। এক্ষেত্রে সকলকে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।
রোববার (১৭ নভেম্বর) “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন- নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”- এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুর এর আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর জেলা শুমারি স্থায়ী কমটির সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে সার্বিক অর্থনৈতিক শুমারি-২০২৪ এর পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যানস কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. ইমরান হোসেন প্রধান। অর্থনৈতিক শুমারি বিষয় নিয়ে আলোচনা করেন পরিসংখ্যান কর্মকর্তা ও জেলা শুমারি সমন্বয়কারী দিনাজপুর-২ এর মো. আসাদুজ্জামান নুর।
অর্থনৈতিক শুমারি -২০২৪ বাস্তবায়ন উপল্েষ্য অনুষ্ঠিত দিনাজপুর জেলা শুমারি স্থায়ী মিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ প্রদান করেন। জেলা পরিসংখ্যান কর্যায়লয় দিনাজপুরের উপ পরিচালক মো. ইমরান হোসেন প্রধান বলেন, অর্থনৈতিক শুমারি-২০২৪ একটি গুরুত্বপূর্ণ শুমারি। যা দেশ জাতির অর্থনৈতিক উন্নয়নে উচ্চ শিকড়ে পৌঁছাতে স্বক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।
আমন্ত্রণ/এসিজি
১০ থেকে ২৬ ডিসেম্বর দিনাজপুর জেলায় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে -দিনাজপুর জেলা প্রশাসক
নভেম্বর ১৯, ২০২৪
































