গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর) প্রতিবেদক :
কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ এই উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছে হাকিমপুর উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠি । বুধবার বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা পরিষদের সামনে থেকে ব্রাজিল সমর্থনকারীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন ।
শোভাযাত্রাটি স্থলবন্দর প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে হিলি রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা ব্রাজিল ভক্ত সহ ছোট বড় সব বয়সের মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, এইবারের ফুটবল বিশ^কাপ খেলাতে সবাইকে তাক লাগিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ান হয়ে বিশ^কাপ নিবে। এবং ৫টা স্টার থেকে ৬ স্টার লাভ করবে ।
আমন্ত্রণ/এজি
হিলিতে ব্রাজিল সমর্থনকারীদের আনন্দ শোভাযাত্রা
জুন ৪, ২০২৬
































