ধীমান চ্দ্র সাহা :
দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষজন একজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না পেয়ে আয়-রোজগার কমে বিপাকে পড়েছেন ভ্যান ও রিকশাচালকরা। একই অবস্থা চাতাল শ্রমিকদের। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
গত এক সপ্তাহ ধরে দিনাজপুর জেলায় তাপমাত্রা ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস মাত্রায় ওঠানামা করছে। তবে বর্তমানে কিছুটা তাপমাত্রা কমে আসায় স্বস্তিতে রয়েছে মানুষ।

ভ্যানচালক রমজান আলী বলেন, রাস্তা মানুষজন নেই বললেই চলে। আর গরমের কারণে ভ্যান চালানো যাচ্ছে না। এক ট্রিপ মেরে ছায়ায় বসে থাকতে হচ্ছে। আয় রোজগার নেই বললেই চলে। চাতাল শ্রমিক বলেন, ধান সেদ্ধ শুকানোর কাজ রোদের মধ্যেই করতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে রোদের তীব্রতায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।
দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, বাতাসের আদ্রতা বেশি হওয়ায় এবং বাতাসের গতিবেগ কিছুটা কম থাকায় অসস্তি বেশী। তবে দ্রম্নতই এই অবস্থা কেটে যাবে।


































