আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলের ধর্মজান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি বিওপি ক্যাম্পের টহল দল ৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ ব্যাপারে বিরল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা হলদিবাড়ী এলাকায় বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজান বিওপি’র ৩১৯/৮ পিলার সংলগ্ন আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে এলাকা থেকে এসব নিষিদ্ধ মাদক জব্দ করা হয়। তবে এসব নিষিদ্ধ মাদকের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বিরলে বিজিবি কর্তৃক ৯৮ বোতল ফেন্সিডিল জব্দ
জুলাই ২, ২০২৫
































