প্লাবন শুভ :
শেখ হাসিনা সরকারের গণহত্যা ও আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহর প্রদর্ক্ষিণ শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহববায়ক শিবলি সাদিক, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন আওয়ামী লীগ ও দেশান্তরিত হওয়া আওয়ামী লীগের নেত্রী বিদেশী শক্তি ব্যবহার করে দেশ বিবোধী ষড়যন্ত্র শুরু করেছেন তা প্রতিহত করতে যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
এ সময় বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































