কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর-৩ আসনে নবনির্বাচিত সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর পক্ষ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আকতারুল ইসলাম রাঙ্গা, মো. শাহ আলম, মো. রিয়াজ উদ্দিন, সুবর্ণা দাস, হোসনা বানু, মো. রবিউল ইসলাম, শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করেন।
নবনির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সদরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আমার নেক দৃষ্টি রয়েছে এবং থাকবে। বাংলা স্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানের উন্নয়ন সহ সার্বিক বিষয় আমি দেখভাল করব। যেহেতু বাংলা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ইতোপূর্বে আমি শিক্ষার মান বৃদ্ধির বিষয় কাজ করেছি সে কারণেই বাংলা স্কুলের ব্যাপারে আমার সুদৃষ্টি থাকবে।
আমন্ত্রণ/এজি
নবনির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
































