জিন্নাত হোসেন, দিনাজপুর :
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনারে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এতে সেমিনারে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সহ-সভাপতি এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, আমাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে প্রতিটি স্তরে। সমাজকে ক্যান্সারমুক্ত করতে হলে ক্যান্সার প্রতিরোধের এই সচেতনতা থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতিদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার
মার্চ ২৮, ২০২৬
































