কাশী কুমার দাস, দিনাজপুর :
“সহমর্মিতা হাত বাড়াই ভালোবাসার টানে”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জিলা স্কুল-২০০১ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ ব্যাচের অসুস্থ শিক্ষার্থী মো. মানিক রতনের সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান হিসেবে ৯২ হাজার টাকা প্রদান করেছে।
আজ শনিবার (২৮ মার্চ) দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনয়তনে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল কাদির।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আতিয়ার রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রামিম ইবনে নূর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু হেনা, সাংগঠনিক সম্পাদক অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাস্বের হোসেন রিকু, সমিক্ষনের সম্পাদক মো. রুবায়াত মীর শহীদ, সাহিত্য ও গবেষনা সম্পাদক দারা আব্দুস সাত্তার, শিক্ষা সম্পাদক সাজেদুর ইসলাম, শিক্ষার্থী তৈহিদ আরবান, প্রকৌশলী আব্দুল্লাহ আল হাদী।
এসময় জিলা স্কুলের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও সম্মানীত অতিথিবৃন্দ অসুস্থ্য শিক্ষার্থী মো. মানিক রতনের হাতে চিকিৎসার জন্য ৯২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
মো. মানিক রতন তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আমার চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা করেছে তা মানবতার বড় উদাহারণ। সম্মানীত অতিথিবৃন্দ তাদের বক্তদব্যে বলেন, মোবাইল আর সোস্যাল মিডিয়ার কারণে আমরা মানবিকও পারিবারিক বন্ধন থেকে আমরা সরে যাচ্ছি। মানুষের বিপদে পাশ দাঁড়িতে ভুলে যাচ্ছি। আমরা এই ফাউন্ডেশন আগামীতে আরও শিক্ষার্থীদের জন্য কিছু করবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রচার সম্পাদক মোফিজার রহমান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর ২০০১ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন অসুস্থ শিক্ষার্থী মানিক রতনকে আর্থিক অনুদান প্রদান
মার্চ ২৮, ২০২৬


































