মো. নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ কুশদহ’।
শনিবার (১০ জানুয়ারি) ৯ নং কুশদহ ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে সংগঠনটির পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অফ কুশদহ সংগঠনের উপদেষ্টা ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। তারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ভয়েস অফ কুশদহ’
জানুয়ারি ১১, ২০২৬


































