কাশী কুমার দাস, দিনাজপুর :
নানা আয়োজনের মধ্য দিয়ে অবিভক্ত ব্রিটিশ ভারতে অন্যতম কৃষক নেতা, বাংলাদেশের প্রয়াত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় বড়ময়দান গোর-এ শহীদ মাজার সংলগ্ন হাজী মোহাম্মদ দানেশের সমাধিস্থলে পুষ্প অর্পণ করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর এর পক্ষে সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল মুকুল এর নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়।
এছাড়া হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যাহ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়।
তেভাগা পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. রেয়াজুল ইসলাম রাজু, সদস্য রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। নাগরিক সমাজ, পরিবারের পক্ষ থেকে মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ ও কলামিস্ট, শিক্ষক মো. কায়ছার আলী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
জেলা বাসদের পক্ষে কিবরিয়া হোসেনের নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। ভৈরবির পক্ষে সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ রহমত এর নেতৃত্বে সদস্য পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক খেলোয়াড়, জহির উদ্দিন বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মরহুমের রুগের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আমন্ত্রণ/এজি
তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর মৃত্যুবার্ষিকী পালিত
জুন ২৯, ২০২৬
































