মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতের মাধ্যামে মাদক দ্রব্য আইনে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মৃত মাতারু দাসের ছেলে পরেশ চন্দ্র দাস (৩৫)কে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কারাদন্ডপ্রাপ্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে মাদকাসক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা
সেপ্টেম্বর ৩০, ২০২৫


































