গোপল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শহরের নওরোজ কমিউনিটি সেন্টারে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি বিমল কুমার সাহা বৈদ্য, প্রধান গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন প্রধান, জেপি ফিলিং স্টেশনের মালিক রাহেনুল ইসলাম জুয়েল, গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি জাইদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, ব্যবসায়ী প্রকাশ কুমার গুপ্ত প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।
শেষে চামিং ক্যাবল নেটওয়ার্ক এর স্বতাধিকারী সানোয়ার হোসেন দিপুকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি বিমল কুমার সাহা বৈদ্য সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ি সাহারুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































