গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকার পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব পূজামন্ডবে গিয়ে মন্দির ও পূজা আয়োজক কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় তিনি মন্দির ও পূজা আয়োজক কমিটির কাছে উৎসবকেন্দ্রিক সার্বিক বিষয়ের খোঁজ-খবর নেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত ভক্ত ও মন্ডপ দর্শনার্থীদের প্রতি প্রার্থনার অনুরোধ জানান।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক যোবায়েরুল হক, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর যুবদলের সভাপতি মঈন উদ্দিন লিপন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন (কাইয়াগঞ্জ) পৌর শহরের বাসুদেববাড়ী জিউ মন্দির (ঠাকুরবাড়ী) কমিটির সভাপতি বিমল কুমার সাহা বৈদ্য, গোলাপবাগ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, কুঠিবাড়ী মহাশশ্মান শারদীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন
অক্টোবর ১২, ২০২৪


































