কাশী কুমার দাস, দিনাজপুর :
“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের শুক্রবার (১১ অক্টোবর) বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য প্রাণিসম্পদ দপ্তর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। জেলা ভেটেরিনারী সার্জন ড. আশিকা আকবর তৃষা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়ার নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। আলোচ্যক হিসেবে আলোচনা করেন কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ড. মাহফুজা খাতুন ও জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ও অনুষ্ঠানের সঞ্চালনা করে ইউএলও ডা. মো. গোলাম কিবরিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদকার সংরক্ষন দপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও মুরগি খামারীবৃন্দ, মুরগির খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, ডিম বিক্রেতা, বিভিন্ন ওষুধ কোম্পানীর সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, ডিম একটি পুষ্টিকর খাদ্য। আপনার সন্তানদের ফাস্ট ফুট বা জ্যাক ফুট না খাইয়ে প্রতিদিন অন্তত ১টি করে ডিম খেতে দিন। এতে যেমন মেধার বিকাশ ঘটবে তেমনি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে জেলাপ্রাণি সম্পদ কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো হয়। এছাড়া সাধারন মানুষের মাঝে ডিম খাওয়ানোর বিষয়টি সচেতনতার লক্ষ্যে রঙিন গেঞ্জি বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত
অক্টোবর ১২, ২০২৪
































