আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
সাধারণ মানুষের দোরগোড়ায় আইনের শাসন পৌছে দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালতের করণীয় বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব রহমান প্রধান, জেলা গ্রাম আদালত কর্মকর্তা মো. রাজিউর রহমান রাজু, উপজেলা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, মহিপুর বিডি-২৭২ প্রকল্পের নির্বাহী পরিচালক দিপালী রায় ও সম্পাদক সজল কুমার দাস।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
মে ২৩, ২০২৬
































