গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন বিএনপি’র ঘোষিত আহব্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মিরা। শনিবার (২২ মার্চ) বিকেলে কোচাশহর রোজ গার্ডেন থেকে ইউনিয়ন বিএনপি’র বিক্ষুদ্ধ হাজারো নেতা-কর্মীরা নবগঠিত এই কমিটি অবিলম্বে বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশারফ হোসেন, বিএনপি নেতা ফরিদুল ইসলাম,ফয়জুর রহমান,মুছা মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রাজু মিয়া,যুবদল নেতা মমোয়ার হোসেন ছাত্রদল নেতা বিপুল পাঠান,মিলন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, কোচাশহর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে তা কোচাশহর বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মি ও সমর্থকরা প্রত্যাখ্যান করেছে। বিগত গত ১৭ বছরে জেল-জুলুম, মামলা-হামলায় নির্যাতিত ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সাবেক ফ্যাসিস্ট সরকারের দালালদের অন্তর্ভূক্ত করে কমিটি ঘোষণা করায় কোচাশহর বিএনপি’র নেতা-কর্মীসহ ভোটারদের সাথে বেঈমানী করা হয়েছে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে নবঘোষিত এই আহব্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনার দাবী জানান। অন্যাতায় রাজপথে থেকেই বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা দাবী আদায়ে আন্দোলন করে যাবে।
আমন্ত্রণ/এসিজি


































