মাহমুদুল হক মালিক, বিরামপুর (দিনাজপুর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ দোয়া খায়ের করা হয়।
এ সময় দিনাজপুর জেলা বিএনপির তোসাদ্দেক হোসেন তোসা,মহসিন আলী রাজু,উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এড্যভোকেট মিঞা শিরন আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু,সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান, প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































