বগুড়া ব্যুরো :
বগুড়ায় নিম্নমানের কাপড় অধিক মূল্যে বিক্রি করে অতিরিক্ত মুনাফা নেয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ মার্চ) দুপুরে জলেশ্বরীতলার এমবি ফ্যাশান ও রিচ গার্লকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এর নেতৃত্বে শনিবার দুপুরে বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ভোক্তারা অভিযোগ করেছেন যে, ঈদের সময় বিভিন্ন দোকানে নিম্নমানের কাপড় বেশি দামে বিক্রি হচ্ছে, এতে দোকানগুলোতে অতিরিক্ত মুনাফা আদায় করছে ভোক্তাদের কাছে থেকে। অভিযোগের ভিত্তিতে শহরের জলেশ্বরীতলায় এমবি ফ্যাশাল ও রিচ গার্ল নামে দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এমবি ফ্যাশান ৬০০ টাকার পোষাক ২০০০ টাকায় বিক্রি করছিল। পরে ভোক্তা অধিকার সসংরক্ষণ আইনে এমবি ফ্যাশানকে ৩০ হাজার এবং রিচ গার্লকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷ তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ৬০০ টাকার পোষাক ২০০০ এ বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা
মার্চ ২৩, ২০২৫


































