আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর উপজেলার উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকা দিয়ে সাড়ে তিন কেজি সাপের বিষ ভারতে পাকারকালে বুধবার (২৮ আগস্ট) ভোরে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিরামপুর সীমান্তে সাপের বিষ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিব ‘র অধীন বিরামপুর উপজেলার দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কাটলা ইউনিয়নের সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকা থেকে ১০ গজ ভেতরে গোবিন্দপুরে মালিক বিহীন সাপের বিষ ভর্তি দুটি কাচের জার জব্দ করে। এতে সাড়ে তিন কেজি সাপের বিষ ছিল। যার মূল্য আনুমানিক প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।
আমন্ত্রণ/এসিজি


































